1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে ভাসমান তেল বিক্রয়কেন্দ্রসহ ৬ প্রতিষ্ঠান জরিমানা ও সিলগালা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মহেশখালীতে ভাসমান তেল বিক্রয়কেন্দ্রসহ ৬ প্রতিষ্ঠান জরিমানা ও সিলগালা

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:  
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:  

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পাঁচটি ভাসমান তেল বিক্রয়কেন্দ্র ও একটি স্থায়ী দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

১৯ আগস্ট (বুধবার) মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স ওসাম ট্রেডার্স লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপরদিকে, রাসেল এন্ড কোম্পানি-এর মালিক ঘটনাস্থলে উপস্থিত থাকায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের আওতাভুক্ত ছয়টি প্রতিষ্ঠানই লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুত করছিল। এর মধ্যে একটি প্রতিষ্ঠান কার্যক্রম চালু অবস্থায় পাওয়া যায় এবং অপর পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় ছিল। বন্ধ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে রাসেল এন্ড কোম্পানির মালিক উপস্থিত থাকলেও অন্য প্রতিষ্ঠানগুলোর মালিক বা কোনো কর্মচারী ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পরে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত ছয়টি প্রতিষ্ঠানই সিলগালা করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, জনস্বার্থে এবং অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও মজুত প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park