1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে বঙ্গোপসাগরে জলদস্যুদের ডাকাতি বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

মহেশখালীতে বঙ্গোপসাগরে জলদস্যুদের ডাকাতি বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী উপজেলার সর্বস্তরের জেলে পরিবারের আয়োজনে বঙ্গোপসাগরে জলদস্যু তান্ডব ও অব্যাহত ডাকাতির প্রতিবাদে মহেশখালীতে বোট মালিক সমিতির প্রধান উপদেষ্টা আতাউল্লাহ বোকারীর নেতৃত্বে জেলেদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

“সাগরে নৌ ডাকাতি বন্ধ চাই, জেলেদের নিরাপত্তা চাই” স্লোগানে ১২ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় গোরকঘাটা বাজার হয়ে মহেশখালী থানা চত্বর প্রদক্ষিণ করে মহেশখালী উপজেলা চত্বরে সমাবেত মানববন্ধন করা হয়। মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় হাজারেরও অধিক জেলে, হাতে বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে প্রধান উপদেষ্টার বক্তব্যে আতাউল্লাহ বোকারী বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় জলদস্যুদের তান্ডবে জেলেরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত ট্রলার লুটপাট, জেলেদের ওপর হামলা ও অপহরণের ঘটনা ঘটছে। এ অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে গিয়ে নিরীহ জেলেরা জলদস্যুদের কবলে পড়তে হচ্ছে। জলদস্যুদের এতই দাপটে হয়ে গেছে যা সাধারণ জেলে ও ফিশিং ট্রলার মালিকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। জলদস্যুরা স্বশস্ত্র হাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলার ও ট্রলারে থাকা জেলেদের অমানবিক মারধর করে এবং সব কিছু কেড়ে নিয়ে জেলে ও ট্রলার ভাসিয়ে দেয়। এমনকি জেলেদের মেরেও ফেলে এবং ফিশিং ট্রলার ডুবিয়ে দেয়। 

বক্তারা আরো বলেন, বঙ্গোপসাগরে জলদস্যু দ্বারা ফিশিং ট্রলার ডাকাতি বন্ধ করে জেলেদের জান-মাল রক্ষা ও নিরাপত্তা জোরদার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও সরকারের প্রতি আহবান জানান। 

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বোট মালিক সমিতির প্রধান উপদেষ্টা আতাউল্লাহ বোকারী, উপদেষ্টা সাহাব উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বোট মালিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ জালাল মাঝি, সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক আনচারুল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ একরাম, অর্থ সম্পাদক আমান উল্লাহ, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, দেলোয়ার, খাইরুল আমিন, ছৈয়দুল হক সহ সর্বস্থরের জেলে পরিবারের সদস্য ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বোট মালিক সমিতির সদস্যবৃন্দগণ। মানববন্ধন শেষে জেলেদের সাগরে টহল জোরদার ও জলদস্যু দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলেদের পক্ষ থেকে আনচারুল করিমে স্বাক্ষরিত স্বাক্ষরলিপি মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেদায়েত উল্লাহ সহ উপজেলা মৎস অফিসার, মহেশখালী থানার ওসি তদন্ত অপ্রতুল কুমার শীল, মহেশখালী নৌ কন্টিনজেন্ট কমান্ডার সহ ফোজগার্ড কমান্ডার কে প্রদান করা হয়।

এসময় জেলেদের এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park