1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক এক - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম

মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক এক

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯০ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ রাজঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ রাজঘাট এলাকার বাসিন্দা মো. করিম (২৭)কে আটক করা হয়। তিনি মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পরে তার দেখানো মতে ঘরের খাটের জাজিমের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও লাল রঙের দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে অস্ত্র ও কার্তুজ জব্দ করে পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতানের নির্দেশনা ও নেতৃত্বে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে The Arms Act, 1878 এর ১৯এ ও ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মহেশখালী থানায় মামলা নং–১৬, তারিখ ১৫ মার্চ ২০২৬ এবং জিআর নং–৭৪/২৬ হিসেবে রুজু হয়েছে।

পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park