1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভাষা বিতর্কে জড়িয়ে পড়ল বেঙ্গালুরু শহর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টকে ঘিরে বিতর্ক দানা বেড়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভাষা বিতর্কে জড়িয়ে পড়ল বেঙ্গালুরু শহর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টকে ঘিরে বিতর্ক দানা বেড়েছে

বেবি চক্রবর্ত্তী: কলকাতা:-
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- বেঙ্গালুরুতে “বহিরাগত আভ্যন্তরীণ” ইস্যু নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন বিতর্ক দেখা দিয়েছে। তা হল ভাষা বিতর্ক।
দক্ষিণ ভারত সহ বিভিন্ন রাজ্যগুলিতে এই বিতর্ক নতুন কোন বিষয় নয়। কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে বহিরাগত বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় একজন দাবি করেছেন বেঙ্গালুরু শহরটি একচেটিয়া ভাবে কন্নড়দের অন্তর্গত। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভাষার ভিত্তিতে মানুষকে বিভক্ত করার জন্য এই পোস্টটি নিয়ে তীব্র চাঞ্চল তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মঞ্জু নামের ব্যবহার কারীর একটি পোস্টে বিতর্কে সূত্রপাত হয়েছে। তিনি লিখেছেন ” বেঙ্গালুরুতে আসা প্রত্যেক মানুষদের বলছি আপনি যদি কন্নড় ভাষা না বোঝেন বা কন্নড় বলার চেষ্টা না করেন তবে আপনাকে বেঙ্গালুরুতে বহিরা গত হিসাবে গণ্য করা হবে। এটা লিখুন চারপাশে শেয়ার করুন আমরা রসিকতা করছিনা”। পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর সর্বত্র সমালোচনার ঝড় ওঠে।, নেটিজেনরা, নিন্দা করে বলেছেন বেঙ্গালুরু ভারতের অন্তর্ভুক্ত একটি শহর। তাই এই ধরনের মন্তব্য করা সঠিক নয়। সৃষ্টি শর্মা নামে একজন তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন ” ব্যাঙ্গালুরু চিরকাল ভারতের মধ্যেই রয়েছে। স্থানীয় সংস্কৃতিকে সম্মান করা এক জিনিস কিন্তু এর চেয়ে উচ্চতর আচরণ গ্রহণযোগ্য নয়”। কয়েক মাস আগে বেঙ্গালুরু পুরসভা একটি নির্দেশ দিয়ে বলেছিল দোকান,বাজার, হোটেল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলির সাইনবোর্ডে ইংরাজি ভাষার সঙ্গে কর্নার ভাষা ব্যবহার করতে হবে। যদি তা মানা না হয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভাইরাল পোস্টের পাশাপাশি বেঙ্গালুরু পুরসভার নির্দেশিকা যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park