1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভালুকায় মধ্যযুগীয় কায়দায় মহিলাকে নির্যাতনের পর জোর পূর্বক ডিভোর্সে স্বাক্ষর, থানায় অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ভালুকায় মধ্যযুগীয় কায়দায় মহিলাকে নির্যাতনের পর জোর পূর্বক ডিভোর্সে স্বাক্ষর, থানায় অভিযোগ

লিমা আক্তার
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

লিমা আক্তার ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় অভিনব কৌশলে বাড়িতে নিয়ে শাহিনুর খাতুন(৪৫) নামে এক মহিলাকে মধ্যযুগী কায়দায় নির্যাতনের পর মহিলার কাছ থেকে জোর পূর্বক ডিভোর্স পেপারে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ সজিব(৪৫) নামে এক ব্যাক্তির উপর

এ ঘটনায় ভুক্তভোগী শাহিনুর খাতুনের মেয়ে মোছাঃ শিমু আক্তার(২৩) বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহিনুর খাতুনের স্বামী মারা যাওয়ার পর ৭/৮ মাস পূর্বে উথুরা ইউনিয়নের বনগাঁও এলাকার  আ.বারেক মিয়ার ছেলে মোঃ সজিব(৪৫) বিয়ে করেন। পরে বিয়ের বিষয়টি সজিবের পরিবারের সদস্যরা মেনে না নিলে তার স্ত্রী শাহিনুর খাতুনকে বাসা ভাড়া করে অন্যত্র রাখেন। এ ঘটনার পর বিভিন্ন সময় শাহিনুর ও সজিবের সংসারে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যার সৃষ্টি হলে এক পর্যায়ে ০৭ সেপ্টেম্বর রাতে সজিব তার স্ত্রী শাহিনুর খাতুনকে তার পরিবার মেনে নেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বাড়িতে এনে মোঃ সজিব, মোঃ জসিম, ওয়াসিম আকরাম, মোছা কণা, আঃ মজিদ, আঃ বারেক, মো শহিদুল্লাহ শাহিনুর খাতুনকে সজিবের বাড়িতে দড়ি দিয়ে হাত ও পা বেধে দেশীয় অস্ত্র বাশ, রড় দিয়ে সারারাত নির্যাতন চালিয়ে হত্যার হুমকি প্রদান করে। পরে পরদিন ০৮ সেপ্টেম্বর সকালে শাহিনুর খাতুন তার স্বামী মোঃ সজিবকে কাজীর মাধ্যমে স্বেচ্ছায় তালাক দিতে বাধ্য করে বাড়ি থেকে বের করে দিলে স্থানীয়রা আহত শাহিনুর খাতুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উক্ত ঘটনায় স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মো: সজীবের বোন মোছাঃ কণা বাংলাদেশ পুলিশে চাকরি করার সুবাধে সজিব ও তার পরিবারের সদস্যরা এলাকার মানুষদের বিভিন্ন সময় নানান বিষয় নিয়ে ভয়-ভীতি প্রদান করেন।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করেন।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park