1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতে পথ চলতি মানুষকে বড়দিনের উপহার দিয়ে শুভেচ্ছা যানালেন চুঁচুড়া ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

ভারতে পথ চলতি মানুষকে বড়দিনের উপহার দিয়ে শুভেচ্ছা যানালেন চুঁচুড়া ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :হুগলী :- আজ আর বাইক ধরে জরিমানা করা নয়,চন্দননগর ট্রাফিক পুলিশ সান্টা টুপি,চকলেট উপহার দিলো পথ চলতি বাইক আরোহীদের… বড়দিনে এমনই অভিনব উদ্যোগ নেন চুঁচুড়া ট্রাফিক গার্ডের ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ।চুঁচুড়া পিপুল পাতির মোড়ে ট্র্যাফিক গার্ড অফিসের সামনে পথ চলতি বাইক আরোহী ছোট শিশুদের উপহার তুলে দেন ট্রাফিক ইন্সপেক্টর।আজ বড় দিন সকলেই আনন্দ উৎসবে মেতে রয়েছে।তাই আজ আর বাইক ধরে জরিমান করেনি ট্রাফিক পুলিশ।
বাইক আরোহীরা জানান তারা অনেক সময় ইচ্ছা করে হেলমেট পড়েন না বা হেলমেট পরতে ভুলে যান যেটা উচিত নয়।ট্রাফিক আইন ভাঙলে জরিমানা করা হয় সেটাই স্বাভাবিক।কিন্তু আজ যেভাবে ট্রাফিকের পক্ষ থেকে বড়দিন পালন করা হচ্ছে সেটা অন্যরকম।
উৎসবের সাধারণ মানুষ মাতোয়ারা থাকেন তবে পুলিশের ছুটি থাকে না।তাই এভাবেই চন্দননগর পুলিশের ট্রাফিক বিভাগ চুঁচুড়া ট্রাফিক গার্ড বড়দিন পালন করলো।উপহার দেওয়া সান্টা টুপিতে কত নিরাপত্তার কথা সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park