
বেবি চক্রবর্ত্তী :হুগলী :- আজ আর বাইক ধরে জরিমানা করা নয়,চন্দননগর ট্রাফিক পুলিশ সান্টা টুপি,চকলেট উপহার দিলো পথ চলতি বাইক আরোহীদের... বড়দিনে এমনই অভিনব উদ্যোগ নেন চুঁচুড়া ট্রাফিক গার্ডের ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ।চুঁচুড়া পিপুল পাতির মোড়ে ট্র্যাফিক গার্ড অফিসের সামনে পথ চলতি বাইক আরোহী ছোট শিশুদের উপহার তুলে দেন ট্রাফিক ইন্সপেক্টর।আজ বড় দিন সকলেই আনন্দ উৎসবে মেতে রয়েছে।তাই আজ আর বাইক ধরে জরিমান করেনি ট্রাফিক পুলিশ।
বাইক আরোহীরা জানান তারা অনেক সময় ইচ্ছা করে হেলমেট পড়েন না বা হেলমেট পরতে ভুলে যান যেটা উচিত নয়।ট্রাফিক আইন ভাঙলে জরিমানা করা হয় সেটাই স্বাভাবিক।কিন্তু আজ যেভাবে ট্রাফিকের পক্ষ থেকে বড়দিন পালন করা হচ্ছে সেটা অন্যরকম।
উৎসবের সাধারণ মানুষ মাতোয়ারা থাকেন তবে পুলিশের ছুটি থাকে না।তাই এভাবেই চন্দননগর পুলিশের ট্রাফিক বিভাগ চুঁচুড়া ট্রাফিক গার্ড বড়দিন পালন করলো।উপহার দেওয়া সান্টা টুপিতে কত নিরাপত্তার কথা সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা দেওয়া হয়।