1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব বর্ধমান পৌরসভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব বর্ধমান পৌরসভা

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল প্রায় দেড় কোটি টাকা। ফলে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে বর্ধমান পুরসভা কর্তৃপক্ষের। এই বিষয়ে পুরসভার পক্ষ থেকে রবিবার বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুরসভার পাশেই একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কের শাখায় বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট রয়েছে। রবিবার পুরসভা কর্তৃপক্ষ জানতে পারে, তাদের অ্যাকাউন্ট থেকে শনিবার ১ কোটি ৪৩ লক্ষ টাকা তোলা হয়েছে। এ বিষয়ে ঐ ব্যাঙ্কের ম্যানেজার বলেন, “আমাদের শাখাতেই পুরসভার অ্যাকাউন্ট আছে। গোটা বিষয়টি হয়েছে মুম্বাই থেকে। তার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। মনে করা হচ্ছে ক্লোন করে টাকা তোলা হয়েছে। “ প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকেও কয়েক কোটি টাকা তুলে নেওয়া হয়। সেই ঘটনার তদন্ত এখনও চলছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, “যে দুটি চেক ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়েছে সেই চেক দুটি পুরসভাতেই আছে। অথচ অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেছে”। বর্ধমান পুরসভার চেয়ারম্যান জানান, “আমরা থানায় অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করছে।”এবিষয়ে সতকর্তা অবলম্বন করতে জরুরি বৈঠক করেছে বর্ধমান পুরসভা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park