1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আমিরুল ইসলাম খান আলীম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

বেলকুচিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আমিরুল ইসলাম খান আলীম

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ – ৫ (বেলকুচি-চৌহালী) আসনে বাংলাদেরশ জাতীয়তাবাদী দল (বিএনপি)মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় বেলকুচি প্রেসক্লাবের সহ-সভাপতি নারায়ন মালাকারের সভাপতিত্বে বেলকুচি প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সমগ্র বাংলাদেশে উৎসব মুখরভাবে ইতি মধ্যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি বেলকুচি চৌহালীতে সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীক বিজয়ী করার লক্ষে তারা মাঠে কাজ করছেন।
ইতি মধ্যেই দল নির্বাচনি ইশতেহার দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, আগামী নির্বচনে জয়ী হলে বেলকুচির মানুষের কর্মস্থনের জন্য একটি ইকোনমিক জোন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চর অঞ্চলের রাস্তাঘাট শিক্ষা চিকিৎসা সুব্যবস্তা করা হবে। বেলকুচির সোহাগপুর হাট মুকুন্দগাতী বাজার সংস্কারসহ মুকুন্দগাতী ও এনায়েতপুর কেজির মোড় দীর্ঘদিনের যানজট নিরসনের পরিকল্পনাসহ চৌহালী নদী ভাঙ্গন চরাঅঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন বলে তিনি জানান।

ধানের শীষ প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম আরও বলেন তিনি নির্বসচিত হলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মানুষের ব্যবসা বানিজ্য অর্থনৈতিক উন্নয়নে কাজ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারী ভোটারদের উপস্থিতি থাকবে সর্বাত্র সকলের অংশগ্রহণে মধ্য দিয়ে একটা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে তিনি সাংবাদিকদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park