1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে রাকিবুল হাসান শামীমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বেলকুচিতে রাকিবুল হাসান শামীমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পঠিত
oplus_0

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জের বেলকুচিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাকিবুল হাসান শামীমের পক্ষ থেকে আলোকিত সমাজ উন্নয়ন ফোরাম ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গী ও ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে রাকিবুল হাসান শামীমের নিজ বাড়ি ক্ষনিকালয়ে ৩০০ জন দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে এগুলো বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার আমীর আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস ও প্যানেল চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর আরিফুল ইসলাম সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বেলকুচি উপজেলা শাখার সভাপতি আরিয়ান ইসমাইল, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডাঃ রুহুল আমিন, আরো উপস্থিত ছিলেন রেজাউল করিম,গোলাম কিবরিয়া প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park