1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

মোঃ সেরাজুল ইসলাম,
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পঠিত
oplus_0

মোঃ সেরাজুল ইসলাম:সিরাজগঞ্জের বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক ‘মতবিনিময় সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) সোহাগপুর সরকারি এস.কে. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক  এবং গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের শিক্ষকগণের অংশগ্রহণে মাধ্যমিক শিক্ষার মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান,একাডেমিক সুপারভাইজার নাজির উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

​সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের বিশেষ করে গণিত, বিজ্ঞান ও ইংরেজিতে দক্ষতা অর্জনে শিক্ষকদের ভূমিকা এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park