1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে জামায়াতের দাওয়াতী সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বেলকুচিতে জামায়াতের দাওয়াতী সমাবেশ

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

আন্দোলনে রক্তঝরা ময়দানে ভূমিকা পালনের মাধ্যমেই ঈমানের দাবী পুরণ করতে হবে-আরিফুল ইসলাম সোহেল.

বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল বলেছেন; জামায়াতে ইসলামী আল্লাহর কবুলিয়াতকৃত পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন নাম। দ্বীন প্রতিষ্ঠার এই আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত হওয়া প্রতিটি ঈমানদার মুসলমানদের জন্য ফরজ।
ফরজ এই নেয়ামতপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিপ্লবী রাসুল:নবী মোহাম্মদুর রাসুলুল্লাহ (সা.)। সুতরাং,রাসুল (সা.) এর উম্মোদ হিসেবে ইসলামী আন্দোলনে রক্তঝরা ময়দানে কাঙ্ক্ষিত ভূমিকা পালনের মাধ্যমেই আমাদের ঈমানের দাবী পুরণ করতে হবে।

আজ শনিবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন এর উদ্যোগে আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (সা) উদযাপন এবং গণসংযোগ মাস উপলক্ষে নৌভ্রমণ ও শিক্ষা সফর এবং দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বড়ধুল ইউনিয়ন আমীর মাওঃ আব্দুস্ সামাদ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার। সমাবেশ আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বড়ধুল ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শামীম-বিন- আমীর,জামায়াত নেতা মোনায়েম হোসেন, মাওঃ আব্দুর রহিম,মাওঃ ফজলুল হক,এনসিপি নেতা মনিরুল ইসলাম ও শিবির নেতা মোতালেব হোসেন প্রমূখ।

প্রধান অতিথি আরিফুল ইসলাম সোহেল,
মুক্তির সংগ্রামে আল-কুরআনের পথ ধরে আখেরাতে মুক্তি ও নাজাতের জন্য সকলকে জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সেইসাথে, দ্বীন প্রতিষ্ঠার কাজে কাঙ্ক্ষিত ভূমিকা পালনের পাশাপাশি, স্থানীয় সরকার নির্বাচনে বড়ধুল ইউনিয়ন পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামীম-বিন- আমীর এর পক্ষে ব্যাপক জনমত গঠন করে বিজয় করারও উদাত্ত আহবান জানান।
 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park