1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বুড়িমারী থেকে ট্রেন চালু না হওয়ায় লাগাতার রেলপথ অবরোধ আব্দুস সামাদ পাটগ্রাম - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

বুড়িমারী থেকে ট্রেন চালু না হওয়ায় লাগাতার রেলপথ অবরোধ আব্দুস সামাদ পাটগ্রাম

(লালমনিরহাট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত

লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রাম রেলপথ অবরোধ কর্মসূচী পালন করা হয়। সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দসহ এলাকাবাসী বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩ টা থেকে দেড় ঘন্টা এ অবরোধ কর্মসূচী পালন করে। এ সময় বগুড়া শান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি উপজেলার বাউরা রেলওয়ে স্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রায় এক ঘন্টা দাঁড় করে রাখে। জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে কয়েকদফা রেলপথ অবরোধ ও ট্রেন আটক করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চালু করার দাবি করে স্থানীয়রা। এ আন্দোলনের কারনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে গত ১৫ ফেব্রæয়ারি ও পরে আবারো ১০ মার্চ বুড়িমারী থেকে চালু করার কথা নিশ্চিত করে। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনের কাছে অবকাঠামো তৈরি করা হয়। পরবর্তীতে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে এ আন্তঃনগর ট্রেনটি চালু না করায় অবরোধ করে স্থানীয়রা। অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর সোহেল রানা, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, সাবেক পাটগ্রাম পৌর বিএনপির সহ সভাপতি এ টি জে সিদ্দিকী কাকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সপিকার রহমান। ও সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের সমন্বয়ক এবং প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ ও আব্দুস সামাদ সাংবাদিক আন্তনগর ট্রেন সমন্বয়ক পাটগ্রাম বুড়িমারী । অবরোধ চলাকালীন লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) ফারুকুল ইসলাম মানিক আগামী ১৫ এপ্রিল সরাসরি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করার নিশ্চয়তা দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। বাউরা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোজাহারুল ইসলাম বলেন, আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেলপথ অবরোধ করেন স্থানীয় লোকজন। পরবর্তীতে রেলকর্তৃপক্ষ আগামী ১৫ এপ্রিল চালু করার কথা দিলে অবরোধ তুলে নেয় । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park