1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বীরভূমে বন্যা কবলিত অঞ্চলে মানুষের পাশে মমতা:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বীরভূমে বন্যা কবলিত অঞ্চলে মানুষের পাশে মমতা:-

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:– মঙ্গলবার বীরভূম জেলায় বন্যাজনিত পরিস্থিতি পর্যালোচনার জন্য কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে গত কয়েকদিনে একটানা ভারী বৃষ্টিপাতের জেরে বানভাসী পরিস্থিতি তৈরি হয়। এই সময় বন্যা দুর্গতদের কাছে ছুটে গিয়েছিলেন এবং গ্রাম বাংলার প্লাবিত অবস্থা পরিদর্শন করে সেখানকার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ‘ম্যান মেড বন্যা’র করাল গ্রাসে আমার রাজ্যবাসী। এইরকম দুঃসহ ঘটনা বাংলায় বিরল। মানুষের সেবা ব্যাতীত আমার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই। তাই আজ বীরভূমে একটি পর্যালোচনা সভায় উপস্থিত ছিলাম।

বীরভূমের বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে জল ধীরে ধীরে নামছে। আমাদের মা-মাটি-মানুষের সরকার দিবারাত্রি চেষ্টা করছে এই কষ্টের সুরাহার জন্য। প্রশাসন সবরকম সাহায্য করতে বদ্ধপরিকর। বাড়ি থেকে রাস্তা সবকিছু পুনরায় তৈরি করে দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’যে সকল পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন, বন্যার ফলে যাঁরা প্রাণ হারিয়েছেন এবং বিনা চিকিৎসায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সকলের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে। আমি সর্বদা তাঁদের দুঃখে-কষ্টে পাশে আছি।’

এছাড়াও তিনি আরও বলেন যে আমি মা জগজ্জননীর কাছে প্রার্থনা জানাই, সকলের জীবন যেন দ্রুত স্বাভাবিক হয়ে যায়। এইরকম কষ্টের দিন যেন আর দেখতে না হয় বাংলাকে কখনও। সকল দুর্যোগ-দুর্ভোগ থেকে যেন মুক্তি পায় আমার রাজ্যবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park