1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের আলোচনা সভা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
বিশ্ব গণমাধ্যম দিবস ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর ২য় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৩ মে) সকালে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদ-এর সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর আশরাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস। এসো আরো বক্তব্য রাখেন  
দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান,নন্দিত টিভির বার্তা সম্পাদক দেলোয়ার হোসেন,বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ,দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার নিজস্ব প্রতিনিধি জাকিরুল ইসলাম শরীফ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আলমগীর হোসেন,দৈনিক সত্যপাত পত্রিকার প্রতিনিধি সাদ্দাম হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আলো পরশ পত্রিকার আব্দুল করিম, সাতক্ষীরা চিত্র এর রুহুল কুদ্দুস,সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক মামুন হোসেন, সাংবাদিক আসাদুর রহমান, সাংবাদিক হেলাল উদ্দিন, সাংবাদিক মেহেদী হাসান, সাংবাদিক মোস্তাকিম হোসেন,সাংবাদিক তৌফিক হাসানসহ সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্য ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা শুধু বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে নয়, বছরের প্রতিটি দিন সাংবাদিকদের অব্যাহত সুরক্ষার ওপর জোর দিতে রাষ্ট্রের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দানকারী সব সাংবাদিকের আত্মার মাগফিরাত এবং নানা সময় নানান হয়রানির শিকার সাংবাদিকদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park