1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির উদ্যোগে পাঁচ গুণীজনকে সম্মাননা, বৃত্তি পেল ৪৫ শিক্ষার্থী - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির উদ্যোগে পাঁচ গুণীজনকে সম্মাননা, বৃত্তি পেল ৪৫ শিক্ষার্থী

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

শিক্ষার পাশাপাশি মেধা, সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক অবদানের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি।

এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের উদ্যোগে পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
“আলোকিত মানুষ তৈরির অবিরাম প্রয়াস”—এই প্রত্যয়কে সামনে রেখে বিরামপুর পৌর শহরের প্রফেসরপাড়া, থানার উত্তর পাশে অবস্থিত প্রতিষ্ঠানটি প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানের মরহুম নওয়াব আলী স্যার স্মৃতি সম্মাননা বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৪৫ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ—দুই বিভাগেই শিক্ষার্থীরা বৃত্তি পেয়েছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তৃতীয় শ্রেণিতে ১৭ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারণ গ্রেডে, চতুর্থ শ্রেণিতে ৮ জন ট্যালেন্টপুল ও ৯ জন সাধারণ গ্রেডে এবং পঞ্চম শ্রেণিতে ৫ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
এছাড়া ২০২৫ সালের মেধা তালিকায় প্লে, নার্সারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ২৪ শিক্ষার্থী স্থান পেয়েছে। পাশাপাশি ২০২৫ সালে শতভাগ উপস্থিতির জন্য ১৬ শিক্ষার্থীকে তালিকাভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
সাহিত্যচর্চা ও তরুণ উদ্যোক্তা হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ আছিয়া আফরোজ অনি, সাংবাদিকতার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় অনুসন্ধানী সাংবাদিক মোঃ ইব্রাহীম মিঞা, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে অবদানের জন্য পুষ্টিবিদ লিনা আক্তার, প্রতিকূলতার মধ্যেও সন্তানদের উচ্চশিক্ষায় এগিয়ে নেওয়ার সংগ্রামের স্বীকৃতিস্বরূপ মোছা. সখিনা বেগমকে ‘রত্নগর্ভা মা’ সম্মাননা এবং দীর্ঘদিনের শিক্ষাসেবা ও বিরামপুর মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বরেণ্য শিক্ষাবিদ শিশির কুমার সরকারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মওলা বক্স।
এছাড়া উপস্থিত ছিলেন পাউশগাড়া মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম, বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী,সহকারী প্রধান শিক্ষক আলমাজ হোসেন এবং দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হকসহ শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে একাডেমির ক্ষুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা ও সৃজনশীল উপস্থাপনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মান জানানোর জন্য বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটন’র এ উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং নৈতিক, মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park