1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ১৯ মামলার আসামি ‘শিয়ালু’সহ গ্রেপ্তার ৮ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বিরামপুরে ১৯ মামলার আসামি ‘শিয়ালু’সহ গ্রেপ্তার ৮

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৯টি মাদক মামলার আসামি রিয়াজুল ওরফে ‘শিয়ালু’সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে বিরামপুর থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে আদালতের ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ১ জন রয়েছেন।

মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের বিভিন্ন পর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রিয়াজুল ওরফে ‘শিয়ালু’কে ১৯টি মাদক মামলার আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আরও ৭ জন এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিরামপুরে মাদকদ্রব্যের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে। পুলিশের এ ধরনের অভিযানের মাধ্যমে মাদক ব্যবসা ও অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নও হচ্ছে।

বিরামপুর থানার এস আই সাজিদুল ইসলাম জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিরামপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park