1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে স্কুল মাঠ দখলমুক্তির দাবিতে মানববন্ধন, ইউএনও বরাবর অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

বিরামপুরে স্কুল মাঠ দখলমুক্তির দাবিতে মানববন্ধন, ইউএনও বরাবর অভিযোগ

বিরামপুরে স্কুল মাঠ দখলমুক্তির দাবিতে মানববন্ধন, ইউএনও বরাবর অভিযো
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

বিরামপুরে স্কুল মাঠ দখলমুক্তির দাবিতে মানববন্ধন, ইউএনও বরাবর অভিযো

 

 

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে খানপুর ইউনিয়নের নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক জামাল হোসেন, এলাকাবাসী মানিক উদ্দিন, মামুন কবির, তৈহুরুল ইসলামসহ অনেকে। তারা বলেন, বন বিভাগের খালি জায়গায় দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে আসছিল। এক পর্যায়ে জমিটি মাঠে পরিণত হলেও স্থানীয় কিছু অসাধু ব্যক্তি মাঠটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে।

 

মানববন্ধনের পর নটকুমারী একতা যুব কল্যাণ সংঘের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রায় ১০-১২ বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী মাঠটির সীমানা নির্ধারণ করে দেন। এরপর থেকে গ্রামীণ ছেলেরা নিয়মিত খেলাধুলা করে আসছিল। কিন্তু স্থানীয় কয়েকটি পরিবার মাঠ দখলের চেষ্টা করে। তারা মাঠে কাঁঠাল, আম ও ইউক্যালিপটাস গাছ রোপণ করে এবং গাছ কাটতে বাধা দেয়। এমনকি মাঠের পাশে বসতবাড়ি থাকায় মাঠের ভেতরে তার বাড়ির প্রাচীর নির্মাণ করে দখল বিস্তার করেন।

 

অভিযোগে আরও বলা হয়, গাছের ডাল কেটে খেলাধুলার উপযোগী করতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস হলেও তারা সমাধানে আসেনি।

 

এ ঘটনায় নটকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীসহ এলাকাবাসী স্বাক্ষ্য দিয়েছেন।

 

এলাকাবাসী ও যুব সমাজের দাবি, দ্রুত তদন্ত করে মাঠটি দখলমুক্ত করে বিদ্যালয় ও গ্রামের শিশু-কিশোরদের জন্য খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park