1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতা ও আগাম চিকিৎসার আহ্বান - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অর্ধশতাধিক কারখানা বন্ধ, ৭ কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পাঁচবিবিতে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৩নং চন্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইমাম হাসান আবু চাঁন বেলকুচিতে সাড়ে ১০ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক ​যশোর রিজিয়নে সাড়ে ৮৪ কোটি টাকার চো/রাচালানি মালামাল ও মা/দ/ক জ/ব্দ: ১৫২ জন গ্রে/প্তা/র। বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতা ও আগাম চিকিৎসার আহ্বান ​পরীক্ষার খাতায় রোল নম্বর প্রথার প্রবক্তা খানবাহাদুর আহ্ছানউল্লার অবদানের কথা নতুন প্রজন্মের জানা জরুরি: সাতক্ষীরার সেমিনারে বক্তারা।

বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতা ও আগাম চিকিৎসার আহ্বান

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বিরামপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন।

বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আহ্বায়ক ডা. ইমার উদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির আজীবন সদস্য ওবায়দুল মিনহাজ,মোজাম্মেল হক, বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের সদস্য সচিব মিয়া মোঃ শফিকুল আলম মামুন,। আলোচনা সভাটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মিয়া মো. শিরন আলম।

বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি। শুধু বয়স্ক নয়, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরাও এ রোগে আক্রান্ত হচ্ছেন। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, স্থূলতা ও অনিয়মিত জীবনযাপন ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে। তাই রোগটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ জরুরি।

উল্লেখ্য, বিরামপুরসহ দিনাজপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে নারীর সংখ্যাও উল্লেখযোগ্য। নিয়মিত ওষুধ ও চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক রোগী আর্থিক চাপে পড়ছেন।

তবে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডি) আওতায় ডায়াবেটিস রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে।

সুস্থ জীবনযাপনে নিয়মিত হাঁটাচলা, পরিমিত খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং সময়মতো ডায়াবেটিস পরীক্ষা করার আহ্বান জানিয়ে দোয়ার মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park