1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাইয়ের প্রথম প্রহরে বিজয়নগরে শহীদ ওমরের কবর জিয়ারতে ছাত্রশিবির। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জুলাইয়ের প্রথম প্রহরে বিজয়নগরে শহীদ ওমরের কবর জিয়ারতে ছাত্রশিবির।

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মোহাম্মদ সাজিদুর রহমান ওমরের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয়নগর উপজেলা দায়িত্বশীলরা।

বুধবার (১ জুলাই) জুলাইয়ের প্রথম প্রহরে উপজেলার পত্তন ইউনিয়নে শহীদের বাড়িতে গিয়ে তারা কবর জিয়ারত করেন। এ সময় শহীদ ওমরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচিতে শহীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় ছাত্রশিবিরের দায়িত্বশীলরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ ও আদর্শ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদদের স্মৃতি সংরক্ষণ, তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌছে দেওয়া এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।

তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখা এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একই সঙ্গে তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

উল্লেখ্য, শহীদ মোহাম্মদ সাজিদুর রহমান ওমর ২০০০ সালের ৩ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. শাহজাহান। ২০২৪ সালের ২৮ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে তিনি শাহাদাতবরণ করেন।

কবর জিয়ারত শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park