1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী -২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী -২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন।

মোঃ জাকারিয়া হোসেন (এমএসসি), শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন (এমএসসি),
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

আজ১২ই রবিউল আওয়াল, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ(সাঃ) জন্মদিন।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত ৫ নং বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী ২৬, আগস্ট- ২৬, তারিখে, পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী -২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত মাওলানা সাহেব বলেছেন- পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সেরা হচ্ছে ঈমানদার আর ঈমানদারদের মধ্যে সেরা হচ্ছে আলেম- ওলামা, আমরা সেই সেরা মানুষ যারা রাসুলের ওয়ারিশ তাই আমাদেরকে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে, আমাদেরকে সব ধরনের ভুল ধারণা দূর করে সঠিক ধারণা অর্জন করতে হবে, আমাদেরকে বেশি বেশি কোরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে র সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান, বিএসসি (অনার্স) এমএসসি (ফার্স্ট ক্লাস), ডিপিএড (ফার্স্ট ডিভিশন), সকল সহকারী শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে হামদ্ নাত, গজল ও কুইজ প্রতিযোগিতা, দোয়া মাহফিল ও মিষ্টান্ন করা হয়েছে ও কুইজ প্রতিযোগিতা উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park