1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারা কলেজে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বাগমারা কলেজে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

মোঃ আতাউর রহমান বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে, রাজশাহীর বাগমারা কলেজের উদ্যোগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এইচএসসি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় কলেজ মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন ক্যাম্পাসে পা রাখার উচ্ছ্বাসে শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন শিক্ষক-শিক্ষিকারা। ফুল হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নতুন শিক্ষার্থীরা। শিক্ষকদের সাবলীল ও দিকনির্দেশনামূলক বক্তব্যে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অনুষদের ডীন এবং বাগমারা কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান মন্ডল। তিনি তাঁর বক্তব্যে নতুন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং নৈতিকতার সাথে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাগমারা কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল আলম। তিনি তাঁর সভাপতির বক্তব্যে কলেজের ইতিহাস, ঐতিহ্য ও নিয়মানুবর্তিতা তুলে ধরে শিক্ষার্থীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজ নিজ ক্লাসে ওরিয়েন্টেশন কার্যক্রমে অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park