1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাউরা হোমনাবাদ সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৭ ভারতীয় নাগরিককে পুশ-ইন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাউরা হোমনাবাদ সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৭ ভারতীয় নাগরিককে পুশ-ইন

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

 

  • আব্দুস সামাদ
    পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোমনাবাদ সীমান্তের ৮২ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৭ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর রাতে ওই ৭ জন নাগরিককে বাংলাদেশ সীমান্তে ঢুকিয়ে দেয় বিএসএফ। হঠাৎ করে সীমান্তবর্তী এলাকায় অচেনা লোকজন দেখতে পেয়ে স্থানীয়রা তাদের আটক করে এবং বিষয়টি বিজিবিকে জানায়।

স্থানীয় একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, “ভোররাতে হঠাৎ আমরা কিছু লোক দেখতে পাই। পরে জানতে পারি, ওরা ভারতীয় নাগরিক এবং তাদের বিএসএফ এখানে পাঠিয়ে দিয়েছে।”

বিষয়টি নিয়ে বাউরা বিওপি’র সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

এদিকে এই ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুশ-ইনকৃত ব্যক্তিরা কারা এবং কেন তাদের বাংলাদেশে পাঠানো হলো—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বিজিবি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park