
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
বাংলাদেশ স্কাউটস সম্প্রসারণে অবদানের জন্য জাতীয় স্কাউটস কর্তৃক এএলটি পদে নিয়োগ পেলেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার শিক্ষক সংগঠক,উদীয়মান লেখক লিটন বড়ুয়া। বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর থেকে সম্প্রতি প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।উপজেলা স্কাউটসের মাধ্যমে জানা যায়,লিটন বড়ুয়া দীর্ঘদিন ধরে নিষ্টা ও সততার সাথে স্কাউট আন্দোলনের সাথে জড়িত।রাঙ্গুনিয়া উপজেলা স্কাউটসকে এগিয়ে নেওয়ার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাব স্কাউট সম্প্রসারণ,ইউনিট লিডারদের দক্ষতাবৃদ্ধি, নতুন নতুন গ্রুপ সচল করা সহ উপজেলা,জেলা,আঞ্চলিক স্কাউটস প্রোগ্রামে অংশ গ্রহণ করে প্রশংসা অর্জন করেছেন।তিনি এই গুরুত্বপূ্র্ণ দায়িত্ব পেয়ে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন উপজেলা,জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ের দায়িত্বরত কর্মকর্তাগনের প্রতি।শিক্ষক লিটন বড়ুয়া বর্তমানে উপজেলার মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।