1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশাল – বাকেরগঞ্জ মহাসড়ক এখন মরণ ফাঁদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বরিশাল – বাকেরগঞ্জ মহাসড়ক এখন মরণ ফাঁদ

বরিশাল-বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৩২ বার পঠিত

বরিশাল-বাকেরগঞ্জ প্রতিনিধিঃ

বরিশাল নগরীর রুপাতলী বাস স্ট্যান্ড হয়ে বাকেরগঞ্জ উপজেলা পর্যন্ত মহাসড়কে ২০ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে গিয়ে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে।

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়কপথে যোগাযোগের একমাত্র প্রবেশপথ বরিশাল – বাকেরগঞ্জ মহাসড়ক। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ও বাকেরগঞ্জের অংশে একাধিকস্থানে ছোট-বড় অসংখ্য গর্ত থাকায় বৃষ্টির পানি জমে এ মহাসড়কটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ থেকে নামেমাত্র মহাসড়কের খানাখন্দ মেরামতের কাজ মাঝে মধ্যে করে থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই সড়ক পথে চলাচলকারী পথচারী ও পরিবহন চালকরা সড়কের খানাখন্দের সংস্কারের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে দেখা গেছে, বরিশাল রুপাতলী থেকে বাকেরগঞ্জ পর্যন্ত মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট, বুড়িরহাট, শিমুলতলা বাজার, বোয়ালিয়া, আউলিয়াপুর বিভিন্ন অংশে পিচ ও পাথর উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, বরিশাল-বাকেরগঞ্জ মহাসড়কের বরিশাল এরিয়ার মধ্যে খেজুরতলা হতে বাকেরগঞ্জ পর্যন্ত সড়কে কোন সমস্যা থাকলে সরেজমিনে গিয়ে দেখে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার করা হবে।

ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ বলেন, সড়ক রিপেয়ারের কাজ আমাদের প্রতিদিন চলছে। সড়কে যে সকল স্থানে বৃষ্টির পানি জমে গর্ত হয়েছে ও সড়ক দেবে গেছে সেসব স্থান বৃষ্টির কারণে পিচ ঢালাই করার স্বভাব হচ্ছে না। বৃষ্টি কমলে দ্রুত সংস্কার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park