
পাবিপ্রবি প্রতিনিধি:
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার বন্ধ থাকবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) । রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের বার্ষিক ক্যালেন্ডারে উক্ত ছুটি উল্লেখ না থাকায় ভাইস চ্যান্সেলর এ ছুটি অন্তর্ভুক্ত করেছেন।
তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ ছুটির দিনেও যথারীতি চালু থাকবে। এর মধ্যে চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট-সংক্রান্ত জরুরি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ সময়ে দায়িত্ব পালন করতে হবে। ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হবে।