1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রথম বিয়ে গোপন ও যৌতুকের টাকার জন্য  গৃহবধূর ওপর নির্যাতন: সন্তানকে হত্যার হুমকি ও অন্ধ শ্বশুড়কে বেধড়ক মারধর - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

প্রথম বিয়ে গোপন ও যৌতুকের টাকার জন্য  গৃহবধূর ওপর নির্যাতন: সন্তানকে হত্যার হুমকি ও অন্ধ শ্বশুড়কে বেধড়ক মারধর

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পঠিত

‎
‎​
‎আগের বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, আর এরপর যৌতুকের দাবিতে গৃহবধূর তানজিনা আক্তার রিমার ওপর অমানুষিক নির্যাতনের  অভিযোগ উঠেছে স্বামী,জয় দাশগুপ্ত ওরফে মিসবাহ উদ্দিনের  বিরুদ্ধে। দাবিকৃত টাকা না পেয়ে শিশুকে গলা টিপে হত্যার চেষ্টা এবং অন্ধ শ্বশুড়কেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী নারীর।
‎
‎​ভুক্তভোগী তানজিনা আক্তার রিমা জানান, চার বছর আগে প্রেম ও সম্পর্কের সুবাদে তাদের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের সময় নিজেকে অবিবাহিত বলে দাবি করেছিল আমার স্বামী। তবে পরবর্তীতে জানা যায়, তার আগের সংসার রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই ভুক্তভোগীকে পাশ কাটিয়ে অন্য নারীদের সঙ্গে পরকীয়া এবং হোটেল কেন্দ্রিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।
‎
‎​গৃহবধূ আরও জানান, সম্প্রতি বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য তার ওপর চাপ সৃষ্টি করা হয়। যৌতুকের এই টাকা দিতে অস্বীকার করায় তাকে কয়েক দফায় বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, নির্যাতনের প্রতিবাদ করায় তার দুধের শিশুর গলা টিপে হত্যার হুমকি দেওয়া হয় এবং তাকে বাঁচাতে এলে অন্ধ শ্বশুড়কেও রেহাই দেওয়া হয়নি।
‎
‎​বর্তমানে জয় দাশগুপ্ত ওরফে মিসবাহ উদ্দিন পরিবার ছেড়ে পালিয়ে রয়েছে এবং কোনো খোঁজ-খবর বা ভরণপোষণ দিচ্ছে না বলে অভিযোগ করেন গৃহবধূ তানজিনা আক্তার রিমা।
‎
‎সন্তান নিয়ে জীবিকার তাগিদে অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য হচ্ছেন বলে তিনি জানান। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের জন্য প্রশাসনের আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park