
মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
আজ বিজয়া দশমী, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার আজ সমাপন ঘটল। মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর আর অশ্রুসজল চোখে ভক্তরা বিদায় জানাল দেবী দুর্গে।
আজ ২১শে অক্টোবর ২০২৬ বিকালে ০৫:০০ সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা সহ জেলার বিভিন্ন প্রান্তে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ কেন্দ্রীয়ভাবে মাথাভাঙ্গা নদীসহ বিভিন্ন জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এর আগে, মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা ও মিষ্টিমুখের পর্ব।
বিসর্জনের মধ্য দিয়ে মা ফিরে গেলেন কৈলাসে, আর ভক্তরা অপেক্ষা করতে শুরু করল আগামী শরতের।
বিসর্জন অনুষ্ঠানে শোভাযাত্রাকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য পুলিশ র্যাব নৌ পুলিশ ফায়ার সার্ভিস ও অন্যান্য বিভাগের সদস্যরা বিসর্জন ঘাটে কড়া নজরদারী সতর্কতা অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় ও পুরো বিসর্জন পর্ব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়।