1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পিরোজপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পিরোজপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা।

জেলা প্রতিনিধি, পিরোজপুর
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

 

জেলা প্রতিনিধি, পিরোজপুর

 

 

পিরোজপুরের চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (১৯ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।

 

এসময় চিকিৎসা সেবায় অনিয়ম, মেয়াদউত্তীণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ ও সৌদিপ্রবাসী হাসপাতাল ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডাশে দেয় ভ্রাম্যমাণ আদালত।

 

এছাড়া স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার, মাডায়া ডাগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনিস্টক সেন্টার, সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর মালিককে মোট এগারো হাজার টাকা করে অর্থদন্ডাদেশ দেয় আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park