1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রামে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

পাটগ্রামে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে রাজনৈতিক ও নির্বাচনী ঘটনার হত্যাকাণ্ডে প্রকৃত জড়িত ব্যক্তিদের বিচার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন করেছে নিহতের স্বজন, এলাকাবাসি এবং স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার বাউরা বাজারের বুড়িমারী-লালমনিহাট মহাসড়ক অবরোধ করা হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী নিহতের স্বজন, এলাকা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মানববন্ধনে শত শত মানুষেরা অংশ নেয়। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বক্তব্যে দাবি করেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বাউরা ইউনিয়নের সফিরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মী মোবারক হোসেন ও ফারুক হোসেন পিটিয়ে এবং ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। ওই সময় নিহতের স্বজনদের করা দুইটি মামলায় ৮৭ জনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামী করা হয়। পরবর্তীতে পুলিশ প্রকৃত দোষী ব্যক্তিদের বাদ দিয়ে মাত্র ৯ জনকে রাখে। বর্তমান পরিবর্তিত সময়ে ওই সময়ের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পূণরায় মামলা গ্রহণ ও পুনঃতদন্ত করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করা হয়।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন- নিহত ফারুক হোসেনের বাবা মাওলানা খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সপিকার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুমন, যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত, বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park