1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে রমজান মাসে কাঁচামালের দাম উর্ধ্বমুখী ক্রেতারা বিপাকে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে রমজান মাসে কাঁচামালের দাম উর্ধ্বমুখী ক্রেতারা বিপাকে

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাঁচবিবি কিচেন মার্কেটের কাঁচা বাজারে ২০ ফেব্রুয়ারি শুক্রবার ২য় রমজানে কাঁচামালের দাম বৃদ্ধিতে বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন কাঁচামালের দাম এক সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এর মধ্যে লেবু গত ৫দিন পূর্বে একহালির দাম ছিল ২০-২৫ টাকা যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০-৬০টাকা যা দ্বিগুনের চেয়েও বেশি, এক কেজি শসা যার দাম ছিল রমাজানের পূর্বে ৩৫-৪০ টাকা বর্তমান যার মূল্য ৬০-৭০টাকা, বেগুনের বাজার মূল্য ছিল গত কয়েকদিন পূর্বে ৪০টাকা যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৬০-৭০টাকা, কাঁচাঝালের দাম গত এক সপ্তাহে আগে দাম ছিল ৮০-৮৫ টাকা যা এখন ১১০ টাকা কেজি। প্রতি কেজি পেঁয়াজে বৃদ্ধি পেয়েছে ৫-১০টাকা।প্রতি হালি ডিমে একদিনে বৃদ্ধি পেয়েছে ১০টাকা। এমনিভাবে বৃদ্ধি পেয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সাধারণ ক্রেতারা দাম বৃদ্ধির কারণ হিসেবে বাজার মনিটরিং এর অভাব ও ব্যবসায়ী সেন্টিগেডকে দোষছে। দোকানদাররা বলছেন ভিন্ন কথা তারা দাম বাড়ার কারণ হিসেবে কাঁচামালের উৎপাদন কম ও ক্রেতাদের চাহিদা বেশিকেই দোষছেন। রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী প্রতিবছর বাজারকে তাদের নিয়ন্ত্রণে রেখে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করেন এবছরও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। সাধারণ ক্রেতারা বর্তমানে কাঁচাবাজার নিয়ে অস্বস্তিতে ভোগছে তাই তারা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও খাদ্যমন্ত্রীর নিকট আকুল আবেদন করেন তারা যেন খুব শীঘ্রই বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহন করেন। অনেক ক্রেতাদের দাবি নিয়মিত বাজার মনিটরিং করলে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park