1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ, নকলমুক্ত পরিবেশে শুরু এইচএসসি-আলিম ও কারিগরি পরীক্ষা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ, নকলমুক্ত পরিবেশে শুরু এইচএসসি-আলিম ও কারিগরি পরীক্ষা।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় শুরু হয়েছে এইচএসসি, আলিম ও কারিগরি সমাপনী পরীক্ষা। উপজেলার নাকরগাছী বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রসহ মোট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৯০০ পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন।

শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রের মূল ফটকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নকল প্রতিরোধে প্রত্যেক পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে তবেই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

নাকরগাছী বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী নিজে কেন্দ্রের গেটে উপস্থিত থেকে দুইজন সহকারী শিক্ষকের সহযোগিতায় ছাত্রদের তল্লাশি কার্যক্রম তদারকি করেন। অন্যদিকে ছাত্রীদের তল্লাশি করা হয় মহিলা শিক্ষকদের মাধ্যমে কমনরুমে।
কেন্দ্রের গেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থীদের একজন একজন করে তল্লাশি করছেন দায়িত্বরত শিক্ষকরা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য পরীক্ষক ও কেন্দ্রের কর্মকর্তারাও। নকল প্রতিরোধে প্রশাসনের এ কঠোর অবস্থান শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম বলেন, “নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তারা নিয়মিত প্রতিটি কেন্দ্র পরিদর্শন করছেন। কোথাও যেন কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেট টিম নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করছে। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

একাধিক পরীক্ষার্থী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park