
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবিতে সমাবেশ ও মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার বিকেলে পাঁচবিবি পাঁচমাথা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম। সমাবেশটি সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।
এ সময় বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, সহকারী প্রভাষক মোঃ আহসান হাবিব, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নাজমুল হক জনি, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মোঃ মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, জেলা যুবদল নেতা গোলাম রব্বানী মাস্টার, আনিছুর রহমান আনিছ, লিটন মন্ডল, রিপন আকন্দ, মাহমুদ হোসেন মামুন, মিজানুর ও রহিদুল।
এ ছাড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি জনাবুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহীপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান ও সম্পাদক মোঃ সাকিব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পাঁচবিবি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।