1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে কেক কেটে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে কেক কেটে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

কেক কেটে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় দৈনিক করতোয়ার পাঁচবিবি প্রতিনিধির আয়োজনে পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী।

দৈনিক করতোয়ার পাঁচবিবি প্রতিনিধি আব্দুল হালিম সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শফিকুল আলম চৌধুরী বিপ্লব ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বিএনপি নেতা সজল, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কুমার দাস বাপ্পি এবং পাঁচবিবি প্রেসক্লাবের সদস্যরা।

আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে দৈনিক করতোয়ার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের বিভিন্ন অনিয়ম-অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park