1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে- ইরান আমেরিকা-ইসরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

পাঁচবিবিতে- ইরান আমেরিকা-ইসরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন

পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পঠিত

পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
ইরান আমেরিকা ও ইসরাইলের হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। “যুদ্ধ নয়, শান্তি চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল ১১টায় পাঁচবিবি মডেল প্রেসক্লাবের আয়োজনে উপজেলার তিনমাথা মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বদরুদ্দোজ্জাহ সবুজ। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না; বরং এতে বিশ্বব্যাপী অস্থিরতা, মানবিক বিপর্যয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধ ও আগ্রাসনের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বন্ধনের পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনিছুর রহমান আনিস, সরাইল আদর্শ কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবীব, উপজেলা ফ্যাসিলিটেটর (বন্ধন) বিপ্লব হোসেন, পাঁচবিবি পৌর থিয়েটারের সাধারণ সম্পাদক তাইজুল ইসলামসহ পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park