1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পলাশবাড়ীতে স্কুলশিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পলাশবাড়ীতে স্কুলশিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় বেসরকারি সংস্থা বন্ধন এনজিও আওতায় পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি গাছের ৩ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে বন্ধন এনজিও পলাশবাড়ী, র আয়োজনে ও সার্বিক সহযোগিতায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাঁচবিবি
বন্ধন এনজিও, র কো – অর্ডিনেটর শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আল- ইয়াসা রহমান তাপাদার। এছাড়াও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ ছাইয়েদুল মোফাচ্ছালিন (মৎস্য),

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস ছালাম, পলাশবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, বন্ধন এনজিও, র শাখা ব্যাবস্থাপক আতাউর রহমান, ট্রাস্টের এসিস্ট্যান্ট এমডি সুলতান মাহমুদ প্রমুখ।

এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার।
আলোচনা সভা শেষে বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন সহ ৩ শতাধিক শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন অতিথি বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park