
মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুর্গাপুর উপজেলা ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।উপজেলা জামায়াতের আমির নাসিমুল হক আল আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর আসনের সংসদ সদস্য রাশিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বদরুল আমিন।সম্মেলনে বক্তারা বলেন, দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে সংগঠনের ভিত্তিকে আরও মজবুত করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের সুমহান আদর্শের আলো ছড়িয়ে দিতে হবে। আগামী দিনের যেকোনো রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রাজ্জাক এবং আগামী দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. জিয়া। সম্মেলনে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক প্রতিনিধি ও স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন।