1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নুনগোলায় মইজুদ্দিন কারিকরের জানাজায় জামায়াত নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নুনগোলায় মইজুদ্দিন কারিকরের জানাজায় জামায়াত নেতৃবৃন্দ

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম , সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের প্রবীণ বাসিন্দা মইজুদ্দিন কারিকর (৭০) অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাসভবনে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি আব্দুল জব্বার কারিকরের ছেলে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় নুনগোলা গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তাঁর পৌত্র মুর্শিদ আলম শিমুল।

জানাজায় আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী এবং ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ও শাহিনুর রহমান, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এবাদুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাফেজ শাহেদুজ্জামানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া জানাজা ও দাফন অনুষ্ঠানে হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এ.বি.এস. হাফিজুর রহমান, সহকারী সুপারিনটেনডেন্ট মাওলানা মো. শাহাজাহান কবির এবং সহকারী শিক্ষক (বি.পি.এড.) মো. সায়ফুল্লাহ উপস্থিত ছিলেন।

নামাজে জানাজা শেষে মরহুম মইজুদ্দিন কারিকরের দাফন হযরত আবুবকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসার পাশে আবু জার গিফারী কবরস্থানে সম্পন্ন করা হয়।

দাফন শেষে উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park