1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নারী ঘটিত অভিযোগে শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নারী ঘটিত অভিযোগে শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ তারেক রহমান মাল্টিমিডিয়া প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কবির উদ্দিনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকালে উপজেলার গারাদহ ইউনিয়নের চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সম্প্রতি শিক্ষক মোঃ কবির উদ্দিনসহ ৩ জন ব্যক্তিকে পার্শ্ববর্তী টেকুয়ার পাড়া গ্রামে গভীর রাতে নারী সংক্রান্ত বিষয়ে আটক করে গ্রামবাসী। এই ঘটনায় স্থানীয়রা তার বিদ্যালয়ে প্রবেশ ও দায়িত্ব পালনের বিরোধীতা করেন।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, শিক্ষক মোঃ কবির উদ্দিনের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, যা শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করছে। শিক্ষার মান ধরে রাখতে এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা নিশ্চিত করতে দ্রুত তার অপসারণের দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, একজন শিক্ষকের নৈতিক স্খলন পুরো শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জাজনক। বিষয়টি তদন্ত করে প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কবির উদ্দিনের বক্তব্য চাওয়া হলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

এই বিষয়ে চরনবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক নারী সংক্রান্ত ঘটনার অভিযোগ রয়েছে। সহকারী শিক্ষক হিসেবে তিনি সবসময়ই উদাসীন ও বেপরোয়া। বিদ্যালয়ের শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে তাকে অন্যত্র বদলি করা প্রয়োজন।

উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park