1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নান্দাইলে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নান্দাইলে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মানববন্ধন

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

‘মাদকমুক্ত নান্দাইল গঠনে আমরা তৎপর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশন ও হক ফাতেমা পাঠাগারেন আয়োজনে সোমবার (৫ অক্টোবর) বাদ আছর নামাজের পর নান্দাইল প্রেসকাবসংলগ্ন নান্দাইল চৌরাস্তা গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করে। একইভাবে বাল্যবিবাহের কারণে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানববন্ধন শেষে সংক্ষিপ্তআলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নান্দাইল প্রেসকাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,বাংলাদেশ সাংবাদিক সমিতি সভাপতি সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরু, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, নান্দাইল প্রেসকাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা সাব্বির হোসেন ভূঁইয়া, ডাক্তার মন্জুরুল হক সহ অন্যরা। এসময় এনামুল হক বাবুল তাঁর বক্তব্যে বলেন, “নান্দাইলকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে সামাজিক প্রতিরোধ আরও জোরদার করতে হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কোনো পরিবারে বাল্যবিবাহের উদ্যোগ নেওয়া হলে তাৎণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে।” তিনি আরও বলেন, তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার ও শিাপ্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। মানববন্ধনে বক্তারা নান্দাইলকে মাদক ও বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক ও মানবাধিকার সংগঠন এবং সর্বস্তরের সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park