1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নান্দাইলে ঐতিহ্যবাহী আচারগাঁও ফাজিল মাদ্রাসা অবকাঠামো সংকটে: বহুতল ভবনের আকুল আবেদন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নান্দাইলে ঐতিহ্যবাহী আচারগাঁও ফাজিল মাদ্রাসা অবকাঠামো সংকটে: বহুতল ভবনের আকুল আবেদন

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরের প্রাণকেন্দ্রে নরসুন্দা নদীর কোল ঘেঁষে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আচারগাঁও ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের সকল কেন্দ্রীয় পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। দাখিল ও আলিম স্তরে বিজ্ঞান শাখা চালু থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের তুলনায় অবকাঠামোগত দিক দিয়ে চরম অবহেলা ও সংকট নিয়ে চলছে পাঠদান।

​উপজেলার দূরবর্তী বা প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক বহুতল ভবন গড়ে উঠলেও উপজেলা সদরের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রতিষ্ঠানটিতে এখন পর্যন্ত কোনো বহুতল ভবন নির্মাণ করা হয়নি। অবকাঠামোগত এমন নাজুক অবস্থা দেখে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ ও শিক্ষানুরাগী মহল।

​বর্তমানে অফিসিয়াল কার্যক্রম নির্বাহের জন্য মাদ্রাসার নিজস্ব অর্থায়নে ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ক্রয় এবং জরাজীর্ণ ঘর মেরামত ও সংস্কারের কাজ চলমান রয়েছে। তবে একটি মানসম্মত ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য এসব সাময়িক পদক্ষেপ অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি জানান, “প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কিন্তু অবকাঠামোগত দিক থেকে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুবান্ধব পরিবেশ তৈরি করতে এখানে একটি বহুতল ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।”

​শিক্ষার্থী ও এলাকাবাসীর পড়াশোনার সঠিক পরিবেশ নিশ্চিত করতে এবং এই কেন্দ্রীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে অতিদ্রুত একটি বহুতল ভবন বরাদ্দের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park