1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নান্দাইলের আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নান্দাইলের আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি

​শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত

​শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ‘আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়’-এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন নান্দাইল নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি। ​মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিসিয়াল প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ও সংশ্লিষ্ট বিধিমালার বিধান অনুযায়ী গঠিত এই এডহক কমিটির মেয়াদ অনুমোদনের তারিখ হতে আগামী ০৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে। নির্ধারিত এই মেয়াদের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় নান্দাইলের স্থানীয় রাজনৈতিক মহল, শিক্ষকসমাজ, অভিভাবক ও সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সুধীমহল ও এলাকাবাসী মনে করেন, একজন প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির সভাপতি হওয়ায় তার নেতৃত্ব এবং দিকনির্দেশনায় বিদ্যালয়টির সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়ন আরও বেশি গতিশীল হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park