1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জ-হবিগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত গুরুতর আহত ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নবীগঞ্জ-হবিগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত গুরুতর আহত ১

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ

নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পৌর এলাকার শান্তি পাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন যুবক নিহত ও অপর যুবক গুরুতর আহতর খবর পাওয়া গেছে। বুধবার রাত ১২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত যুবক হলো,সুজাপুর গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র রাজন মিয়া (২০),গুরতর আহত হলো,একই গ্রামের সাহেব আলী মিয়ার পুত্র আজিজুর মিয়া (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সড়ক দুর্ঘটনায় নিহত রাজন মিয়া স্থানীয় নতুন বাজারে ফিশারিতে কাজ করে। রাত ৯ টার দিকে রাজন মিয়া ও আজিজুর মিয়া বাড়ি থেকে এক সাথে বের হয়েছিলেন ফিশারিতে যাওয়ার জন্য। রাজন মিয়া ফিশারি থেকে আজিজুর মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে নবীগঞ্জ আসার পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রাজন মিয়াকে মৃত ঘোষণা করেন। আপর আহত আজিজুর মিয়া সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি বাউসা ইউপি সদস্য মনির মিয়ার হেফাজতে রয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেন ইউপি সদস্য মনির মিয়া।

প্রেরক,
মো: সফিকুল ইসলাম নাহিদ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
মোবাইল: ০১৭৭২-৫৬৮৫১৮
তারিখ: ১৯-০৯-২০২৪ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park