1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুর চেকপোস্টে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দুর্গাপুর চেকপোস্টে ৪০০ পিস ইয়াবাসহ যুবক আটক

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝাঞ্জাইল চেকপোস্টে পুলিশের তল্লাশিকালে ৪০০ পিস ইয়াবাসহ হক মিয়া (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঝাঞ্জাইল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক হক মিয়া উপজেলার মিনকিফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্ট পার্টির ইনচার্জ এসআই হারুন দায়িত্ব পালনকালে একটি অটোবাইক থামিয়ে যাত্রীদের তল্লাশি করছিলেন। এ সময় হক মিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট ফেলে পালানোর চেষ্টা করেন। পরে এসআই হারুন ধাওয়া করে তাকে আটক করেন।

পরে পুলিশ সদস্য ও উপস্থিত সাক্ষীদের সামনে প্যাকেটটি খুলে দুটি কালো জিপার প্যাকেটে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাগুলো জব্দ করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চেকপোস্টে পুলিশের তৎপরতায় ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, দুর্গাপুরকে মাদকমুক্ত রাখতে চেকপোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park