
মোঃ তরিকুল ইসলাম ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া মেলতেই নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ৩নং চন্ডিগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান পদে ভোটারদের মন জয় করতে দিনরাত গণসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন সাবেক নেত্রকোনা জেলার স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আতাউর রহমান । তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় আলহাজ্ব মোহাম্মদ আতাউর রহমান বিএনপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত।
এবং নেত্রকোনা জেলার স্বেচ্ছাসেবক দলের পরিচিত মুখ।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে ব্যারিস্টার কায়সার কামালের পাশে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এবং বরাবরই তিনি রাজনীতিক হামলার শিকার হন।
সম্প্রতি ৩ নং চন্ডিগড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন আলহাজ্ব মোঃ আতাউর রহমান ।
এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, মানুষের প্রত্যাশা ও স্থানীয় উন্নয়ন নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাংগঠনিক যোগাযোগও জোরদার করছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূল পরিস্থিতিতে আলহাজ্ব মোঃ আতাউর রহমান দলীয় কর্মীদের পাশে থেকেছেন। ফলে তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশের মধ্যে তাঁর প্রতি আস্থা তৈরি হয়েছে।
আতাউর রহমান সাহেব বলেন, “দীর্ঘদিন ধরে চন্ডিগড় ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে চন্ডিগড় ইউনিয়নের কে মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।
তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থীতা ও রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়, তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এর মধ্যেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আতাউর রহমান গণসংযোগ ও জনসম্পৃক্ততা চন্ডিগড় ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।