1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের বৃক্ষরোপণ কর্মসূচি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নেত্রকোণার দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি), বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বিরিশিরিস্থ জিবিসি মিশন কম্পাউন্ডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশন কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মি.সুবন্ত রাখো। কর্মসূচিতে সংগঠনের গারো ব্যাপ্টিস্ট কনভেনশন, বাংলাদেশ জিবিসি সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট মি. সুবন্ত রাখো, ভাইস- প্রেসিডেন্ট পা. শিমোন বনোয়ারী, জেনারেল সেক্রেটারি পা. দীপক রিছিল, মিশন বোর্ড চেয়ারম্যান রেভারেন্ড স্টিফেন আশীষ রেমা, জিবিসি উইমেন সোসাইটির পক্ষে সহ-সভানেত্রী ডিকনেস লুদিয়া মালঞ্চ সাংমা, সম্পাদিকা পা. নিষ্ঠা জাম্বিল, বিরিশিরি বিভাগের পক্ষে প্রেসিডেন্ট পা. পুলিন রাংসা, সেক্রেটারী পা. সমীরণ রেমা সহ নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করা হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

বাংলাদেশ জিবিসি সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট মি. সুবন্ত রাখো বলেন,বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একটি গাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।”

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park