1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দীর্ঘদিন ধরে বন্ধ রাস্তার কাজ, চরম দুর্ভোগে সাতক্ষীরার আড়ুয়াখালি-মিরগিডাঙ্গার মানুষ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দীর্ঘদিন ধরে বন্ধ রাস্তার কাজ, চরম দুর্ভোগে সাতক্ষীরার আড়ুয়াখালি-মিরগিডাঙ্গার মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার আড়ুয়াখালি থেকে মিরগিডাঙ্গা গ্রামের সংযোগ সড়কের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার বিভিন্ন স্থানে ইটের খোয়া ও নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে থাকায় যানবাহন চলাচল যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি পথচারীদেরও ভোগান্তির শেষ নেই।

সরেজমিনে দেখা যায়, সড়কের বেশিরভাগ অংশই এখনো অসম্পূর্ণ। কোথাও মাটি ও খোয়া উঁচু-নিচু হয়ে আছে, আবার কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বৃষ্টির সময় সড়কটি আরও চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে বিশেষ করে অসুস্থ রোগী ও জরুরি প্রয়োজনে চলাচলকারীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার কাজ শুরু হওয়ায় তারা আশায় ছিলেন দ্রুত সড়কটি চলাচলের উপযোগী হবে। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সেই আশায় এখন হতাশা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, কাজ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

স্থানীয়দের দাবি, জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সড়কটির নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত মান বজায় রেখে কাজটি সম্পন্ন করা হোক। একই সঙ্গে কাজ বন্ধ থাকার কারণ খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আড়িয়াখালি ও মিরগিডাঙ্গা গ্রামের সাধারণ মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park