1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। দুর্গোৎসবকে বরণ করে নিতে মণ্ডপজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যাচ্ছে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবের প্রত্যাশা।

মণ্ডপের ভেতরে ককশিট দিয়ে তৈরি করা হচ্ছে দেব-দেবী এবং নানা ধরনের দৃষ্টিনন্দন কারুকার্য ও শৈল্পিক নকশা। এসব কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন দেব-দেবীর প্রতিকৃতি ও ধর্মীয় ঐতিহ্যের নানা চিত্র। রং, সাজসজ্জা ও নিপুণ শিল্পকর্মের সমন্বয়ে মণ্ডপকে আকর্ষণীয় করে তুলতে কাজ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিশেষ করে শিশুদের কাছে আকর্ষণীয় করে তুলতে মণ্ডপের বিভিন্ন স্থানে সাজানো হচ্ছে নানা নান্দনিক শিল্পকর্ম। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য ও পৌরাণিক কাহিনিনির্ভর বিভিন্ন দেব-দেবীর প্রতিমা ও প্রতিকৃতি দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের প্রস্তুতি চলছে। ককশিটের সূক্ষ্ম কারুকার্য ও সৃজনশীল সাজসজ্জায় মণ্ডপটি দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, পূজা-অর্চনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে আনন্দময় ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা।

এ উপলক্ষে সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক এবং সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র সেন সকল সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষকে পূজামণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ১নং শিবরামপুর ইউনিয়ন, বীরগঞ্জ, দিনাজপুর।
সাহাডুবী সর্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির পক্ষ থেকে সবাইকে জানানো হয়েছে আন্তরিক আমন্ত্রণ।

শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে—এমন প্রত্যাশা আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park