1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামারপোতায় সঙ্ঘবদ্ধ তরুণ সমাজের সবুজায়ন উদ্যোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

দামারপোতায় সঙ্ঘবদ্ধ তরুণ সমাজের সবুজায়ন উদ্যোগ

সোহাগ হোসেন, সদর উপজেলা, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

সোহাগ হোসেন, সদর উপজেলা, সাতক্ষীরা

একদিনে রোপণ ১০০ আমগাছ, লক্ষ্য ৫০০ তালবীজ
প্রকৃতি ও মানবতার কল্যাণে সবুজায়নের প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার দামারপোতা সঙ্ঘবদ্ধ তরুণ সমাজ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটির উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর প্রথম ধাপে ১০০টি আমগাছের চারা রোপণ করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃক্ষরোপণের এই কার্যক্রম এখানেই শেষ নয়। পর্যায়ক্রমে আরও বিভিন্ন প্রজাতির বৃক্ষ ও তালবীজ রোপণ করা হবে। চলতি বছর সংগঠনের লক্ষ্য রয়েছে ন্যূনতম ৫০০টি তালবীজ রোপণ করা। এর আগে গত কয়েক বছরে প্রায় ১ হাজার ৫০০টি তালবীজ রোপণ করা হয়েছে। এর মধ্যে অনেকগুলো বর্তমানে বেড়ে উঠছে এবং এলাকার সবুজ সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখছে।

সংগঠনের সদস্যরা বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না; মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গাছ বায়ু বিশুদ্ধ রাখে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে। তাই নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

সংগঠনের সিনিয়র সাংগঠনিক সম্পাদক বলেন, “প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মন খারাপ থাকলে প্রশান্তির জন্য সবসময় দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই; সবুজ প্রকৃতির কাছে কিছুক্ষণ সময় কাটালেই মন ভালো হয়ে যায়। তাই প্রত্যেকের উচিত নিজে গাছ লাগানো এবং সন্তানদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করা।”

ইসলামের শিক্ষাতেও বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “যদি কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তেও তোমাদের কারও হাতে একটি চারা থাকে, যা রোপণ করা সম্ভব, তবে সে যেন তা রোপণ করে।”—(মুসনাদ আহমদ)

দামারপোতা সঙ্ঘবদ্ধ তরুণ সমাজের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগকে একটি নিয়মিত সামাজিক আন্দোলনে পরিণত করার পরিকল্পনা রয়েছে। শুধু বৃক্ষরোপণ নয়, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণের প্রতিও গুরুত্ব দেওয়া হবে।

এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা আর্থিক সহযোগিতা, শ্রম ও উৎসাহ দিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতের কর্মসূচিগুলোতেও সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক বিএম তানিম হোসেন, সহকারী সিনিয়র উপদেষ্টা মশিউর রহমান, সভাপতি সাকিব, আজহারুল ইসলামসহ সদস্য ইয়াছিন, রায়হান, মেহেদি, সাব্বির, ইয়াছিন-২ ও মুজাম। এছাড়া এলাকার সমাজসেবক ও পথচারীরাও কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন আরএস সালাম।

দামারপোতা সঙ্ঘবদ্ধ তরুণ সমাজের প্রত্যয়—
“প্রতিযোগিতা হোক ভালো কাজের, সবুজ হোক আমাদের আগামী।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park