1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দক্ষিনবঙ্গে আসন্ন বন্যায় শঙ্কিত মুখ্যমন্ত্রীর জরুরি বৈঠক:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দক্ষিনবঙ্গে আসন্ন বন্যায় শঙ্কিত মুখ্যমন্ত্রীর জরুরি বৈঠক:-

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

বেবি চক্রবর্ত্তী: কলকাতা:- বর্ষা ঢুকে গেছে। গত বছরের মতো দক্ষিণবঙ্গ এবারও ডুববে বন্যায়। নিকাশি ব্যবস্থা একেবারেই তলানিতে। এই পরিস্থিতিতে শুধু DVC র ঘাড়ে দোষ চাপিয়ে আর চলবে না। তা বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী শুক্রবার নবান্নে জরুরী বৈঠক করেন। এদিকে আবার সেচমন্ত্রী মানস ভুঁইয়া ডিভিসির পলি তোলা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। হাওয়া যে খারাপ তা ভালই বুঝছে নবান্ন। একদিন আগেই জেলাশাসকদের নিয়ে বৈঠকও করেছিলেন মুখ্যসচিব। এবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসনিক কর্তাদের ফোনেই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবার নবান্ন বৈঠক চলাকালীন তিনি ‌মুখ্যসচিব মনোজ পন্থের ফোন থেকে জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের ফোন করেন। মুখ্যমন্ত্রী কয়েকজন মন্ত্রীর উপর দায়িত্ব ভাগ করে দেন। হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর মন্ত্রী পুলক রায়, পশ্চিম মেদিনীপুরে মানস ভুঁইয়া, হুগলির আরামবাগ, গোঘাটে ফিরহাদ হাকিম ও বাকুড়া-পুরুলিয়ার পরিস্থিতির উপরে নজরদারির জন্যে মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।‌‌
অন্যদিকে জেলায় জেলায় বর্ষা ঢুকতে না ঢুকতেই ত্রাণের জিনিসপত্র মজুত রাখা হয়েছে বলে জানা গিয়েছে। ত্রিপল, পোশাক, ওষুধপত্র, শুকনো খাবার সব জিনিসই ইতিমধ্যেই জেলাগুলিতে চলে গিয়েছে। আবহাওয়া দফতর যদিও বলছে, আগাগীম দুদিন বৃষ্টির দাপট কিছুটা কমবে। এখন দেখার ত্রাণ বন্টন নিয়ে আগের মতো এবারও স্বজন পোষণের ও দুর্নীতির অভিযোগ ওঠে কিনা!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park